×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা

২০২৬ অক্টোবর ২৬ ১১:৩৮:৫০
২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির উদ্যোক্তা আজম জে চৌধুরী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কেনার পরিকল্পনা করেছেন তিনি।

কোম্পানি সূত্রে জানা গেছে, আজম জে চৌধুরী গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মোট ২০ লাখ ২৭ হাজার ৯৬৭টি শেয়ার কিনতে চান। আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার কেনার এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার কেনার ঘোষণাটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়েছে। তবে ঘোষিত শেয়ার কেনার পর কোম্পানিতে আজম জে চৌধুরীর মোট শেয়ারসংখ্যা ও মালিকানার হার কত দাঁড়াবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে