×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা

২০২৬ অক্টোবর ২৬ ১১:৩৭:০৩
দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দুই দেশের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো দেশেই হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানের রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। দেশটির সংবাদমাধ্যম তোলোনিউজের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ও গভীরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

অন্যদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তান অঞ্চলের বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

দুই দেশেই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সম্পর্কে পরবর্তী সময়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে