×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ

২০২৬ অক্টোবর ২৫ ১৮:১২:৫৬
পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায় কর্মরত এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি সুপারনিউমারারি ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কেউ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত না হলে ২৯ অক্টোবর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ আদেশের মাধ্যমে পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব ও কর্মস্থলে পরিবর্তন আনা হলো।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে