×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক

২০২৬ অক্টোবর ২৫ ১৭:৫২:৪৯
অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পল্লী সঞ্চয় ব্যাংকের ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ঘোষিত ডিভিডেন্ডের ৬০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে এ অর্থের চেক হস্তান্তর করেন ব্যাংকটির চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর ও ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।

অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদারও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।

ব্যাংকটির ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ঘোষিত ডিভিডেন্ড থেকে জমা দেওয়া এই ৬০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হলো। চেক হস্তান্তরের মাধ্যমে নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে