×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের বিশেষ সাধারণ সভা পেছাল

২০২৬ অক্টোবর ২৫ ১০:৪৪:৫৭
এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের বিশেষ সাধারণ সভা পেছাল

নিজস্ব প্রতিবেদক: এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভার (এসজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে সভাটি আগামী ২৭ অক্টোবর, ২০২৬ থেকে পিছিয়ে ১৬ নভেম্বর, ২০২৬ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডের অ্যাসেট ম্যানেজার জানিয়েছে, সভার সময় ও স্থান অপরিবর্তিত থাকবে। সংশোধিত সূচি অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর, ২০২৬ সকাল ১১টায়। স্থান রাওয়া কনভেনশন হল (অ্যাংকর হল-০২), ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।

এসজিএম সংক্রান্ত আগে প্রকাশিত নোটিশের অন্য সব শর্ত ও বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে