ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
আন্তর্জাতিক ডেস্ক: বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের দীর্ঘদিনের প্রথা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েও এখন পর্যন্ত সফল হয়নি ইউরোপ। ২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্টে এই ব্যবস্থা বাতিলের প্রস্তাব বিপুল ভোটে অনুমোদিত হলেও সাত বছর পরও তা কার্যকর করা যায়নি। ফলে রোববার আবারও ইউরোপের অধিকাংশ দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে।
আগামীকাল রোববার (২৫ অক্টোবর) ভোরে ইউরোপের অধিকাংশ দেশে স্থানীয় সময় রাত ৩টা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ২টায় ফিরিয়ে নেওয়া হবে। এর ফলে মানুষ এক ঘণ্টা অতিরিক্ত ঘুমানোর সুযোগ পাবেন। একই সঙ্গে সকালে সূর্যের আলো আগে দেখা যাবে এবং সন্ধ্যাও নামবে তুলনামূলক দ্রুত।
ঋতুভেদে সময় পরিবর্তনের এই নিয়ম নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক জনমত জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৮৪ শতাংশই বছরে দুবার ঘড়ির কাঁটা বদলানোর ব্যবস্থা বাতিলের পক্ষে মত দেন।
জনমতের পরের বছর, ২০১৯ সালে, ইউরোপীয় পার্লামেন্টে প্রথাটি বাতিলের প্রস্তাব ৪১০-১৯২ ভোটে পাস হয়। পরিকল্পনা ছিল ২০২১ সাল থেকে নতুন ব্যবস্থা চালু করার। তবে সদস্যদেশগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় সেই উদ্যোগ আর বাস্তবায়নের পথে এগোয়নি।
স্থায়ীভাবে কোন সময়ব্যবস্থা চালু রাখা হবে, তা নিয়েই মূলত ইউরোপীয় দেশগুলোর মতবিরোধ। কোনো কোনো দেশ সারা বছর গ্রীষ্মকালীন সময় রাখতে চায়, আবার অন্যদের পছন্দ শীতকালীন সময়। দেশভেদে সময়ের পার্থক্য তৈরি হলে পরিবহন, বাণিজ্য এবং প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয়ের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে করোনাভাইরাস মহামারি এবং ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মতো বড় সংকটের কারণে বিষয়টি ইউরোপের রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় গুরুত্ব হারায়। ফলে ঘড়ির কাঁটা পরিবর্তনের নিয়ম বাতিলের প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি।
শুরুতে জ্বালানি সাশ্রয়কে সামনে রেখেই মৌসুমি সময় পরিবর্তনের প্রথা চালু করা হয়েছিল। ১৯৭৬ সালে তেলসংকটের পর ফ্রান্সে গ্রীষ্মকালীন সময় চালু হয়। পরে ১৯৮০ সালে পশ্চিম জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলোও সময়ের সমন্বয়ে একই পদ্ধতি অনুসরণ করে। তবে বর্তমান সময়ে এই ব্যবস্থায় প্রকৃতপক্ষে কতটা জ্বালানি সাশ্রয় হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউরোপের অধিকাংশ দেশের পাশাপাশি যুক্তরাজ্য ও পর্তুগালেও রোববার একই দিনে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে দিবালোক সাশ্রয়ী সময়ের অবসান ঘটবে আগামী ১ নভেম্বর।
বিশ্বের অনেক দেশ অবশ্য মৌসুমি সময় পরিবর্তনের নিয়ম অনুসরণ করে না। মরক্কো, থাইল্যান্ড, জাপান, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকায় এই ধরনের ব্যবস্থা চালু নেই।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে স্থায়ী সময়ব্যবস্থা নিয়ে ঐকমত্য না হওয়ায় ঘড়ির কাঁটা পরিবর্তনের প্রথা কবে বন্ধ হবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে আপাতত আগের নিয়ম মেনেই ইউরোপের অধিকাংশ দেশের মানুষকে বছরে দুবার সময় পরিবর্তন করতে হবে।
মিরাজ/
পাঠকের মতামত:
- ব্যবস্থাপনায় অস্থিরতা, ইসলামী ব্যাংকের আমানতে বড় পতন
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- ভিসা হারানোর ঝুঁকি যেসব কারণে, জানাল ঢাকার দূতাবাস
- চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, এবার বিপাকে বাবা রুমি
- বাংলাদেশের সামনে বড় বিপদ
- গ্রাহকের ৫০ হাজার টাকা উধাও, পরে ফেরত দিলেন ব্যাংক ম্যানেজার
- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় ইঙ্গিত সালাহউদ্দিন আহমেদের
- শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন
- শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন
- কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা
- ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ
- বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন
- বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর জিএসপি ফাইন্যান্সের নিয়োগে সম্মতি
- ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও
- শেয়ার হস্তান্তর নিয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ছুটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য জরুরি তথ্য
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













