বিএনপির তিন শীর্ষ নেতা অসুস্থ, চিকিৎসা নিয়ে জানা গেল নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক: বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আব্দুল আউয়াল মিন্টু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনুর চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। তিন নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মঈন খানের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
রক্তশূন্যতায় অসুস্থ মিনু, ঢাকায় চলছে চিকিৎসা
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয় তাঁকে।
ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করে মিনুর চিকিৎসা চলছে। তাঁকে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে এবং সেগুলো সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর তিনি বাসায় ফিরে যান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মিন্টু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, অসুস্থ বোধ করায় হাসপাতালে গিয়েছিলেন, তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না। বর্তমানে তিনি ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
তিন জ্যেষ্ঠ নেতার হঠাৎ অসুস্থতার খবরে তাঁদের পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বিএনপির তিন শীর্ষ নেতা অসুস্থ, চিকিৎসা নিয়ে জানা গেল নতুন তথ্য
- রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য
- সকাল থেকেই সোনার নতুন দাম, দেখে নিন মূল্যতালিকা
- ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি, দিলেন ‘পরজীবী’ তকমা
- শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা
- প্রবাসী আয়ের নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক, মালদ্বীপকে তিন প্রস্তাব
- ওয়াশিংটনের ‘ব্ল্যাকমেইল’ চালে কোণঠাসা মোদি সরকার
- ‘সমাজের নিকৃষ্ট লোকটাই এমপি-মন্ত্রী হয়’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার
- দক্ষিণ কোরিয়াকে বিব্রত করতে নতুন কৌশল উত্তর কোরিয়ার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জেদ্দা কনস্যুলেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- বাংলাদেশ নিয়ে সাংবাদিক ময়ূখের ১৮০ ডিগ্রি ভোল্টবদল
- নতুন কমিটি ঘিরে অসন্তোষ, এনসিপির সভায় হট্টগোল
- ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশের নারী হ্যান্ডবল দল
- বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া
- সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, জানালেন বিশেষজ্ঞ
- মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, সক্ষমতা বাড়ানোর নির্দেশ
- সরকারি ব্যাংকে বেসরকারি ব্যাংকার, অভ্যন্তরীণ সংকটের শঙ্কা
- হীরা চোরাচালান থেকে হত্যা মামলা: ডিবির জালে দিলীপ আগরওয়ালা
- নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধন করবেন যেভাবে
- নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটির সুযোগ
- গাড়ির নাম্বার প্লেটে ক, খ, গ, ঘ কেন লেখা থাকে? জানলে অবাক হবেন
- ওয়ারিশদের বাদ দিয়ে জমির নামজারি? জেনে নিন কী বলছে নিয়ম
- দেশ ছেড়ে পালাতে প্রাইভেট জেট ভাড়ায় নজিরবিহীন কাড়াকাড়ি
- হঠাৎ সামরিক সতর্কতা জারি!
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- দেবীরূপে রুমিন ফারহানা, সমালোচনার জবাবে ফেসবুকে যা লিখলেন
- হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে বিপর্যস্ত উত্তরা ফাইন্যান্স
- নগদ প্রবাহে বড় উল্লম্ফন, কিন্তু মুনাফায় ধস—শাশা ডেনিমসের সামনে কী অপেক্ষা করছে?
- মুনাফায় ফিরেছে ডেসকো, তারপরও যে কারণে বড় অনিশ্চয়তা
- বিক্রয়মূল্য কমা ও উৎপাদন ব্যয় বৃদ্ধি, চাপে মালেক স্পিনিংয়ের মুনাফা
- কারখানা বন্ধ থেকে পুনরায় চালু, ঋণ পুনর্গঠন ও নগদ প্রবাহের চাপে তমিজ উদ্দিন টেক্সটাইল
- মহানবী (সা.)-এর হাদিস পড়ে শোনালেন রাজা চার্লস
- টানা তিন দিন বন্ধ থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান, দেখে নিন তারিখ
- সচিবালয়ে কে কখন আসছেন, নিজেই দেখছেন প্রধানমন্ত্রী
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ডিভি লটারিতে বাংলাদেশ কেন অযোগ্য? জানুন বিস্তারিত
- তারেক রহমানের সফর নিয়ে ফেসবুকে মন্তব্য, এরপর যা ঘটল
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম: ইশরাক
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পারবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিএনপির তিন শীর্ষ নেতা অসুস্থ, চিকিৎসা নিয়ে জানা গেল নতুন তথ্য
- রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য













