×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, সক্ষমতা বাড়ানোর নির্দেশ

২০২৬ অক্টোবর ২২ ১৯:০১:৫৩
মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, সক্ষমতা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের পরিচালন কার্যক্রম ও উন্নয়ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের জেটি এলাকায় গিয়ে তিনি সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনার অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানো, পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুততর করা এবং আধুনিকায়ন কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

এর আগে উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই এবং মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে সরকারি সফরে মোংলায় পৌঁছান তারেক রহমান। সকাল ১০টার দিকে তিনি সেখানে যান। এর আগে হেলিকপ্টার ও জলযানে খুলনা এবং সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

পরে তিনি নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছান। সেখান থেকে সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় যান। বন্দরের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

বন্দর পরিদর্শনের সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। তাঁরা বন্দরের বিভিন্ন অবকাঠামো ও পরিচালন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

মোংলা বন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কার্যক্রম শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে