যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদায়লগ্নে শিষ্টাচার ও নিরাপত্তা প্রটোকল লঙ্ঘনের দায়ে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও ঊনি-১ শাখার উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে তাঁকে অবিলম্বে এই বদলির নির্দেশনা জারি করা হয়।
ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায়। শারদীয় দুর্গোৎসবের শুভ মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে দিনব্যাপী রংপুর ও রাজশাহী জেলা সফর করেন প্রধানমন্ত্রী। সফরসূচির সব আনুষ্ঠানিকতা ও মতবিনিময় শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার তেজগাঁও থেকে আসা বিশেষ সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত হন।
উড্ডয়নের ঠিক পূর্বমুহূর্তে বিমানবন্দরে উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পদস্থ কর্মকর্তা ও প্রশাসনিক আমলাদের সঙ্গে সৌজন্য বিনিময় এবং করমর্দন বা হাত মেলান প্রধানমন্ত্রী। এই সময় লাইনে দাঁড়িয়ে থাকা রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে এসে হাত মেলান। তবে করমর্দন শেষেই তিনি প্রশাসনিক প্রটোকলের সীমা ও শিষ্টাচার ভঙ্গ করে অনেকটা আকস্মিকভাবেই প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে এসে তাঁকে জড়িয়ে ধরার মতো আচরণ করেন।
উচ্চপদস্থ সরকারি আমলার এমন অনভিপ্রেত ও অনিয়ন্ত্রিত প্রটোকল লঙ্ঘনে বিমানবন্দরে উপস্থিত অন্যান্য প্রশাসনিক ও নিরাপত্তাকর্মীদের মাঝে তাৎক্ষণিক চরম অস্বস্তি ও তোলপাড়ের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছানোর পরপরই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের এই কড়া প্রশাসনিক আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও দেশের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি রাজধানী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে চেপে প্রথম গন্তব্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। রংপুরের মণ্ডপ পরিদর্শন শেষে তিনি রাজশাহীতে আসেন এবং সেখানকার কর্মসূচি সফলভাবে সমাপ্ত করে রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।
সিরাজ/
পাঠকের মতামত:
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম




.jpg&w=50&h=35)








