×
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের

২০২৬ অক্টোবর ১৪ ০৯:৫৩:৫৩
সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (ইউএফআইএল) তাদের মালিকানাধীন স্থায়ী সম্পদ (জমি ও ফ্ল্যাট) পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে, বিভিন্ন স্থানে তাদের পাঁচটি সম্পত্তি রয়েছে, যার সম্মিলিত বই মূল্য (বুক ভ্যালু) ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা (৩১ আগস্ট, ২০২৬ অনুযায়ী)। সম্পত্তিগুলো অধিগ্রহণের পর থেকে এখন পর্যন্ত এগুলোর কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন করা হয়নি।

সম্পত্তিগুলোর বর্তমান বাজারমূল্য নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যোগ্য ও খ্যাতনামা মূল্যায়ন প্রতিষ্ঠানের মাধ্যমে পেশাদার মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউএফআইএল।

মূল্যায়ন সম্পন্ন হয়ে প্রতিবেদন পাওয়ার পর প্রযোজ্য নিয়ন্ত্রক শর্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে প্রয়োজন হলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য প্রকাশও অন্তর্ভুক্ত থাকবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে