×
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে

২০২৬ অক্টোবর ১৪ ০৯:৫২:০৯
২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত স্বর্ণের দামে নতুন কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি সংগঠনটি।

বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়। এর আগে গত ৯ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। অর্থাৎ, দাম বাড়ানোর চার দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমিয়েছে সংগঠনটি।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির সময় ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

এ ছাড়া অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো গহনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পুরোনো গহনা কেনাবেচার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

বাজুসের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সংগঠনটির নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে