×
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের

২০২৬ অক্টোবর ১৪ ০৯:০৮:২৫
নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল পেমেন্ট সেবার পরিধি বাড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় সোনালী ব্যাংককে কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন সরবরাহ করবে এমটিবি।

১৪ অক্টোবর ঢাকায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় লেনদেনের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে ব্যাংক দুটি।

এ যৌথ উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের অগ্রগতি ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কার্ডভিত্তিক লেনদেনের প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংক দুটির এ চুক্তিকে দেশের ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য আধুনিক পেমেন্ট ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে