সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা নির্দিষ্ট শর্তে আয়করমুক্ত রাখার বিধান রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকায় এসব ভাতা ও সুবিধার তালিকা তুলে ধরা হয়েছে। তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত থাকবে।
সরকারি কর্মচারীরা মূল বেতনের বাইরে পদমর্যাদা, দায়িত্ব ও চাকরির ধরন অনুসারে বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে বেশ কিছু ভাতা নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে করমুক্ত সুবিধা হিসেবে গণ্য হয়। তবে পদ ও দায়িত্বের ভিন্নতার কারণে সব সরকারি কর্মচারী সব ধরনের ভাতা পাওয়ার সুযোগ পান না।
করমুক্ত ৪২ ধরনের ভাতা ও সুবিধা
এনবিআরের আয়কর নির্দেশিকায় করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা।
এ ছাড়া করমুক্ত ভাতা ও সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা।
তবে তালিকাভুক্ত কোনো ভাতা করমুক্ত হিসেবে বিবেচিত হবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিধিবিধান ও নির্ধারিত শর্তের ওপর। অর্থাৎ, তালিকায় নাম থাকলেই কোনো ভাতা সব পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে করমুক্ত হয়ে যাবে না।
মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসে কর
সরকারি চাকরিজীবীদের সব আয় করমুক্ত নয়। এনবিআরের নির্দেশিকা অনুযায়ী, মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস নির্ধারিত নিয়মে করযোগ্য আয়ের অংশ হিসেবে বিবেচিত হবে। ফলে নির্দিষ্ট কিছু ভাতায় কর ছাড় থাকলেও এসব আয় করের আওতায় থাকবে।
আয়কর রিটার্ন তৈরির সময় করযোগ্য আয় ও করমুক্ত ভাতার হিসাব পৃথকভাবে নির্ধারণ করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট করবর্ষের আয়কর নির্দেশিকা এবং প্রযোজ্য আইন ও বিধান অনুসরণ করতে হবে।
এদিকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, বেতন বৃদ্ধি এবং বকেয়া অর্থ পরিশোধ নিয়েও আলোচনা চলছে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে বর্ধিত বেতন কোন মাস থেকে দেওয়া হবে কিংবা বকেয়া কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট সরকারি প্রজ্ঞাপন ও নির্দেশনা দেখতে হবে।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, আয়কর রিটার্নে সংশ্লিষ্ট করবর্ষের আয় এবং প্রযোজ্য করের হিসাব সঠিকভাবে দেখাতে হবে। তাই রিটার্ন জমা দেওয়ার আগে কোন ভাতা কী শর্তে করমুক্ত, মোট করযোগ্য আয় কত এবং কত টাকা কর প্রযোজ্য—এসব বিষয় যাচাই করে নেওয়া জরুরি।
মিজান/
পাঠকের মতামত:
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকোর সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান













