×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির 

২০২৬ অক্টোবর ১৩ ১৭:৫১:০৪
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। তিনি ফেসবুকে মাত্র দুই লাইনের একটি পোস্টে মন্তব্য করেন, "চোরের মন পুলিশ-পুলিশ! সাধু সাবধান।" যদিও তিনি কোনো নাম উল্লেখ করেননি, তবুও অনেকের মতে এই মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়াস্বরূপ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক বক্তৃতায় শঙ্কা প্রকাশ করেন যে, দেশের রাজনৈতিক পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে অচিরেই ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঠিক পরের দিনই জামায়াত আমিরের ওই রহস্যজনক ফেসবুক পোস্টটি সামনে আসে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ওয়ালিউদ্দীন তানবীর মনে করেন, জামায়াত আমির একটি কৌশলী ইঙ্গিত দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর ‘স্বৈরাচার ও গুপ্তদের এক হওয়া’র আশঙ্কার বিপরীতেই এটি একটি পাল্টা জবাব।

এই পোস্টের জের ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তাদের দাবি, জামায়াত কোনো দিনই কোনো অপরাধের সঙ্গে হাত মেলায়নি। বরং, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অতীতে জাতীয় নির্বাচনগুলোতে বিএনপিকে সহযোগিতা করার যে দাবি করেছে, তাতে অনেকের মনেই সন্দেহের সৃষ্টি হয়েছে যে বিএনপি ও আওয়ামী লীগ পর্দার আড়ালে এক হয়ে গেছে কিনা।জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতে, আওয়ামিলীগ নেতাদের এমন দাবির প্রেক্ষিতে বিএনপির নীরবতা তাদের এই সন্দেহের পালে হাওয়া দিয়েছে। তারা মনে করছেন, আওয়ামিলীগ ও বিএনপি যে পতিত স্বৈরাচারের সঙ্গে মিলে গেছে, সেটি এখন স্পষ্ট হতে শুরু করেছে।

বিএনপির দলীয় সূত্র অনুযায়ী, জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখার জন্য দলীয় এমপিদের নির্দেশনা দিয়েছেন। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে দলের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন।পরিশেষে, রাজনীতিতে কে কাকে উদ্দেশ্য করে এই বার্তা দিচ্ছে, তা স্পষ্ট না হলেও জামায়াত ও বিএনপির মধ্যকার এই পাল্টাপাল্টি মন্তব্য ও সন্দেহের বাতাবরণ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্পষ্ট করে তুলছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে