×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন

২০২৬ অক্টোবর ১১ ১০:৫৭:০৯
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমোদন অনুযায়ী, কোম্পানিটির নাম "বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড"-এর পরিবর্তে হবে "বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স পিএলসি"। একই সঙ্গে ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড "বিএনআইসিএল"-এর পরিবর্তে হবে "বিএনআইপিএলসি"। আগামী ১২ অক্টোবর, ২০২৬ থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

নাম ও ট্রেডিং কোড ছাড়া কোম্পানির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে