বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ অক্টোবর) অধিকাংশ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ও শরিয়াহ সূচক ডিএসইএসের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির সূচক ডিএসএমইএক্সও কমেছে। এর প্রভাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন থেকে কমেছে ১ হাজার ৭২৯ কোটি টাকা। একই সঙ্গে কমেছে দৈনিক গড় লেনদেন এবং লেনদেন হওয়া শেয়ারের পরিমাণ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এসব তথ্য জানা গেছে।
পর্যালোচনার তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১ হাজার ৭২৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় শূন্য দশমিক ২৫ শতাংশ কম।
সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৬ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ। এতে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটি নেমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ দশমিক ৫৮ পয়েন্টে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্ট।
তবে এ সময়ে ডিএসইর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকে সামান্য উত্থান হয়েছে। সপ্তাহের ব্যবধানে সূচকটি ২ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ২ হাজার ১০৫ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১০৩ দশমিক ৫৫ পয়েন্ট।
অন্যদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস সপ্তাহজুড়ে ১৩ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমেছে। ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটি নেমে এসেছে ১ হাজার ৮৬ দশমিক ৯৭ পয়েন্টে। আগের সপ্তাহে এ সূচকের অবস্থান ছিল ১ হাজার ১০০ দশমিক ২৬ পয়েন্ট। এ ছাড়া ডিএসইর ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির সূচক ডিএসএমইএক্স কমেছে ২৫ দশমিক ৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৩ শতাংশ। এতে সূচকটি নেমে দাঁড়িয়েছে ৯৯২ দশমিক ৬৮ পয়েন্টে।
সূচকের পতনের পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। এ সময়ে প্রতিদিন গড়ে ৫৫৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৭০৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ২১ দশমিক ১৯ শতাংশ।
পুরো সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে মোট লেনদেনের পরিমাণও কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ারদরের চিত্রেও দরপতনের প্রাধান্য দেখা গেছে। এ সময়ে ৮১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৯০টি কোম্পানির। এ ছাড়া ১৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। আর ২৬টি কোম্পানির কোনো শেয়ার সপ্তাহজুড়ে লেনদেন হয়নি।
এসএ খান/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা










