প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক: বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের খরচ বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতি ১ হাজার ডলার রেমিট্যান্স পাঠাতে গড়ে খরচ হয়েছে ১৮ দশমিক ২০ ডলার। এর আগের জানুয়ারি-মার্চ প্রান্তিকে একই পরিমাণ অর্থ পাঠাতে ব্যয় হয়েছিল ১৭ দশমিক ৮০ ডলার। অর্থাৎ তিন মাসের ব্যবধানে প্রতি ১ হাজার ডলারে রেমিট্যান্স পাঠানোর ব্যয় বেড়েছে ৪০ সেন্ট।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে রেমিট্যান্স পাঠানোর ব্যয় বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের সেবামূল্য বৃদ্ধি, বিভিন্ন ধরনের ফি ও কর এবং বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হারের ওঠানামা—এসব কারণে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর গড় খরচ ছিল ১ দশমিক ৭৮ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে এ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ শতাংশে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বড় অঙ্কের তুলনায় কম পরিমাণ রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের খরচ তুলনামূলক বেশি হয়। ২০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে জানুয়ারি-মার্চে গড় ব্যয় ছিল ২ দশমিক ৮৩ শতাংশ। এপ্রিল-জুনে তা আরও বেড়ে হয়েছে ২ দশমিক ৯৪ শতাংশ।
তবে ২০০ থেকে ৫০০ ডলার রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ব্যয় কিছুটা কমেছে। এই শ্রেণিতে খরচ ০ দশমিক ৯৬ শতাংশ থেকে নেমে হয়েছে ০ দশমিক ৯৪ শতাংশ। আর ৫০০ ডলারের বেশি পাঠানোর ক্ষেত্রে ব্যয় ০ দশমিক ৪৯ শতাংশ থেকে সামান্য বেড়ে ০ দশমিক ৫০ শতাংশ হয়েছে। ফলে বড় অঙ্কের অর্থ পাঠানোর তুলনায় ছোট অঙ্কের রেমিট্যান্সে প্রবাসীদের খরচ বেশি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশিরভাগ দেশ থেকেই ২০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে। এ তালিকায় উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, ইতালি, ওমান ও যুক্তরাজ্য।
সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স পাঠানোর গড় ব্যয় জানুয়ারি-মার্চে ছিল ২ দশমিক ৭৫ শতাংশ। এপ্রিল-জুনে তা বেড়ে হয়েছে ২ দশমিক ৯২ শতাংশ। একই সময়ে মালয়েশিয়া থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ ১ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ১২ শতাংশে।
কাতার থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ ১ দশমিক ২২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ২৮ শতাংশ হয়েছে। ইতালি থেকে তা ১ দশমিক ১৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১ দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া ওমান থেকে ১ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৪০ শতাংশ এবং যুক্তরাজ্য থেকে ১ দশমিক ১৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১ দশমিক ৪৬ শতাংশ।
অবশ্য কয়েকটি দেশ থেকে রেমিট্যান্স পাঠানোর ব্যয় কমেছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর। সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ ২ দশমিক ৫২ শতাংশ থেকে কমে ২ দশমিক ২৭ শতাংশ হয়েছে। কুয়েত থেকে ১ দশমিক ৬১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫১ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ৩৩ শতাংশ থেকে কমে হয়েছে ১ দশমিক ১১ শতাংশ।
সবচেয়ে বেশি কমেছে সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স পাঠানোর ব্যয়। জানুয়ারি-মার্চে দেশটি থেকে বাংলাদেশে অর্থ পাঠাতে গড়ে ১ দশমিক ৩১ শতাংশ খরচ হলেও এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে দশমিক ৯৮ শতাংশে।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর খরচ ধারাবাহিকভাবে বাড়তে থাকলে প্রবাসীদের একটি অংশ কম ব্যয়ের বিকল্প খুঁজতে পারেন। এতে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে বৈধ পথে দেশে প্রবাসী আয় আসার প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
তাদের মতে, পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে যেসব দেশে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যয় তুলনামূলক বেশি, সেসব দেশের সংশ্লিষ্ট ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের সঙ্গে আলোচনা করে দ্বিপক্ষীয়ভাবে খরচ কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।
এদিকে বিদেশ থেকে দেশে রেমিট্যান্স আসার পর তা প্রবাসীদের স্বজনদের কাছে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের কারণে দেশের অভ্যন্তরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বিতরণের খরচ কিছুটা কমেছে।
তবে বিদেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যয় বাড়তে থাকায় বৈধ চ্যানেলে প্রবাসী আয় ধরে রাখতে আন্তর্জাতিক পর্যায়েও খরচ কমানোর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো আরও সহজ ও সাশ্রয়ী করা গেলে রেমিট্যান্সের প্রবাহ ধরে রাখা সম্ভব হবে।
মিরাজ/
পাঠকের মতামত:
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর








.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)

