×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়

২০২৬ অক্টোবর ০৭ ১৮:৩০:৪৬
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নতুন ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’-এর অধীনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন স্কেলের গেজেট পাঠিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য গত ১৭ সেপ্টেম্বর জাতীয় বেতন স্কেল-২০২৬ সংক্রান্ত সরকারি গেজেট জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘এসআরও নম্বর ৩৪৮-আইন/২০২৬’ হিসেবে চিহ্নিত এই গেজেটের অনুলিপি সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় কার্যকারিতা নিশ্চিতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

যেসব সরকারি ব্যাংকে এই নির্দেশনা পাঠানো হয়েছে সেগুলো হলো— সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়।

এছাড়া ব্যাংক খাতের পাশাপাশি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও বাস্তবায়নের নির্দেশনাভিত্তিক একই গেজেট পাঠানো হয়েছে। সার্বিক বিষয়টি সম্পর্কে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিবকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, অর্থ বিভাগ কর্তৃক গত ১৭ সেপ্টেম্বর জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে