×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ

২০২৬ অক্টোবর ০৭ ১৯:৩৬:৪৩
সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অর্থ বিভাগের জারি করা নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। বিভাগের উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষরিত চিঠিতে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জারি করা গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানোর কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগ গেজেট জারি করে। ওই গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এখন গেজেটে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও নতুন বেতন স্কেলের গেজেট পাঠানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে গেজেটের দুই কপি সংযুক্ত থাকার কথাও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে গেজেটের নির্দেশনা অনুসরণ করে কর্মীদের বেতন-ভাতা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। গেজেট পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন কাঠামো অনুযায়ী কর্মীদের বেতন-ভাতা নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে।

এর ফলে জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের আওতায় থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন-ভাতায় পরিবর্তন আসার প্রক্রিয়া আরও এগিয়ে গেল। তবে নতুন কাঠামো অনুযায়ী ব্যক্তিভেদে বেতন-ভাতার সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম ও প্রযোজ্য বিধিমালা অনুসারে সম্পন্ন হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে