চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটির পোশাক আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪২ শতাংশ কমে ৪ হাজার ৯০৮ কোটি ডলারে নেমেছে। একই সময়ে আমদানির পরিমাণ কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। তবে গড়ে প্রতি ইউনিট পোশাকের দাম বেড়েছে ১ দশমিক ৭১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটিইএক্সএ) সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
কমেছে বাংলাদেশের পোশাক আমদানিও
ওটিইএক্সএর তথ্য অনুযায়ী, জানুয়ারি-আগস্ট সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক আমদানি ৪ দশমিক ৪৩ শতাংশ কমে ৫৩৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানির পরিমাণ কমেছে ২ দশমিক ৭৫ শতাংশ।
তবে আগস্টে বাংলাদেশের জন্য কিছুটা ইতিবাচক চিত্র দেখা গেছে। একক মাস হিসেবে গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১১ দশমিক ১৫ শতাংশ বেড়েছে।
চীন-ভারতের আমদানিতে বড় পতন
যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে প্রধান এশীয় সরবরাহকারী দেশগুলোর প্রায় সবাই জানুয়ারি-আগস্ট সময়ে চাপে ছিল।
ওটিইএক্সএর হিসাবে, এ সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির মূল্য কমেছে ২৯ দশমিক ৩৯ শতাংশ। ভারতের ক্ষেত্রে কমেছে ২৬ দশমিক ৪৪ শতাংশ। পাকিস্তান থেকে আমদানি কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ এবং ভিয়েতনাম থেকে শূন্য দশমিক ৭৬ শতাংশ।
অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে পোশাক আমদানির মূল্য বেড়েছে ২ দশমিক ৫৮ শতাংশ এবং কম্বোডিয়া থেকে ৬ দশমিক ৯১ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রে আমদানি মূল্য কমেছে ৪ দশমিক ৪৩ শতাংশ। অর্থাৎ চীন ও ভারতের তুলনায় বাংলাদেশের পতন তুলনামূলকভাবে কম।
কমেছে পোশাকের পরিমাণও
মূল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক আমদানির পরিমাণও কমেছে। জানুয়ারি-আগস্ট সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানির পরিমাণ কমেছে ২ দশমিক ৭৫ শতাংশ।
একই সময়ে ভিয়েতনাম থেকে আমদানির পরিমাণ কমেছে শূন্য দশমিক ১৮ শতাংশ, চীন থেকে ২১ দশমিক ৬১ শতাংশ এবং ভারত থেকে ২৪ দশমিক ৯১ শতাংশ। পাকিস্তানের ক্ষেত্রে পতন হয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ।
অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানির পরিমাণ বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ এবং কম্বোডিয়া থেকে ৭ দশমিক ১৮ শতাংশ।
কমেছে বাংলাদেশের পোশাকের গড় দাম
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্যও কমেছে। জানুয়ারি-আগস্ট সময়ে বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে ১ দশমিক ৭৩ শতাংশ।
একই সময়ে ভিয়েতনামের পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। চীনের ক্ষেত্রে কমেছে ৯ দশমিক ৯৩ শতাংশ, ভারতের ২ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানের ৩ দশমিক ৫৭ শতাংশ।
ইন্দোনেশিয়ার পোশাকের গড় দাম কমেছে ৫ দশমিক ৪৯ শতাংশ এবং কম্বোডিয়ার শূন্য দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানির গড় ইউনিট মূল্য ১ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। অর্থাৎ প্রধান এশীয় সরবরাহকারী দেশগুলোর প্রায় সবার পোশাকের গড় দাম কমেছে।
প্রতিযোগিতা বাড়ছে যুক্তরাষ্ট্রের বাজারে
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে চাহিদা ও দামের পাশাপাশি সরবরাহকারী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তার মতে, সামগ্রিক আমদানি কমে যাওয়ার মধ্যেও আগস্টে বাংলাদেশ থেকে আমদানি ১১ শতাংশের বেশি বাড়ার বিষয়টি ইতিবাচক। তবে প্রতি ইউনিট পোশাকের দাম কমে যাওয়ায় বাংলাদেশের জন্য এটি চ্যালেঞ্জও তৈরি করছে।
বিশ্বের অন্যতম বড় পোশাকের বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিরও অন্যতম প্রধান গন্তব্য দেশটি। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানির প্রবণতা বাংলাদেশের পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়।
ওটিইএক্সএর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি কমেছে। একই সময়ে বড় সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীন ও ভারতের সরবরাহে উল্লেখযোগ্য পতন হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান ধরে রাখার পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ এবং উচ্চমূল্যের পোশাক রপ্তানি বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগস্টে বাংলাদেশ থেকে পোশাক আমদানি ১১ দশমিক ১৫ শতাংশ বাড়ায় বছরের বাকি সময়ে বাজারটিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- মেসিকে হলুদ-লাল কার্ড! বিদায়ী ম্যাচে ঘটল অবাক করা ঘটনা
- মুজিব বর্ষ পালন করে তোপের মুখে জামায়াতের এমপি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য












