×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!

২০২৬ অক্টোবর ০৭ ১৯:৪১:৫৬
মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!

নিজস্ব প্রতিবেদক: মানব সৃষ্টির আদি ইতিহাস এবং মানুষের স্বভাব ও ধৈর্যের গুরুত্ব নিয়ে এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক প্রতিবেদন প্রকাশ । পবিত্র কুরআনের আলোকে মানব সৃষ্টির প্রেক্ষাপট ও মানুষের অস্থির স্বভাবের ওপর আলোকপাত করা হয়েছে।

যখন মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তখন মহান আল্লাহ তায়ালা মাটি দিয়ে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নেন। এই মহতী কাজের জন্য তিনি হজরত জিবরাঈল (আ.)-কে নির্দেশ দেন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসতে। কিন্তু আল্লাহ তায়ালার নামের দোহাই দিয়ে জিবরাঈল (আ.) ও পরবর্তীতে হজরত মিকাইল (আ.) মাটি আনতে ব্যর্থ হয়ে ফিরে আসেন। সবশেষে হজরত আজরাইল (আ.) আল্লাহর নির্দেশ পালনে সফল হন। আল্লাহ তায়ালার আদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাদা, কালো, লাল ও ধূসর রঙের মাটি সংগ্রহ করা হয়, আর সে কারণেই আজ পৃথিবীর মানুষের গায়ের রঙের এত বৈচিত্র্য।

মানব সৃষ্টির পর আল্লাহ তায়ালা দীর্ঘ ৪০ বছর ধরে আদম (আ.)-এর অবয়ব তৈরি করে তাতে রূহ বা প্রাণ সঞ্চার করেন। মানুষের স্বভাবের অস্থিরতা বা তাড়াহুড়ার বিষয়টি তুলে ধরে উল্লেখ করা হয়, জান্নাতের সুস্বাদু ফল দেখে আদম (আ.) এতই ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন যে রূহ পৌঁছানোর আগেই তিনি ফলের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বলা হয়েছে, “সৃষ্টিগতভাবেই মানুষ তাড়াহুড়াপ্রবণ।”

মানুষ তার আদি পিতার স্বভাব বহন করে চলেছে। বর্তমান সময়ের দ্রুত সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা, চাকরিতে দ্রুত পদোন্নতি এবং সবকিছুতে তাড়াহুড়ার প্রবণতা মানুষের অস্থির স্বভাবেরই বহিঃপ্রকাশ। অথচ মানুষের আদি ইতিহাস আমাদের বড় একটি শিক্ষা দেয়, যা হলো—তাড়াহুড়া নয়, বরং ধৈর্যই আমাদের শ্রেষ্ঠত্বের চাবিকাঠি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে