সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছিল। সরকারের দায়িত্ব গ্রহণের পর বাজারে টানা উত্থান দেখা দিলে চাঙা হয়ে ওঠে শেয়ারবাজার। বাড়তে থাকে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও লেনদেন। একই সঙ্গে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে অনেক বিনিয়োগকারী মুনাফার মুখও দেখেন। বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ এবং ধারাবাহিক উত্থানের ফলে একপর্যায়ে বাজারের প্রধান সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়।
বাজারকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পরবর্তীতে নতুন কমিশন গঠন করা হয়। তবে বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। বরং বাজার স্থিতিশীল করার পরিবর্তে ধারাবাহিক দরপতনের কারণে শেয়ারবাজার বর্তমানে তলানির দিকে অবস্থান করছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং শেয়ারবাজারের উন্নয়নের লক্ষ্যেই সরকার নতুন কমিশন গঠন করেছে। কিন্তু বর্তমান কমিশন বাজার নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের অভিযোগ, কমিশনের পক্ষ থেকে বাজার সংস্কার ও বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও ধারাবাহিক দরপতন ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে শুধু ভবিষ্যতের সংস্কার ও উন্নয়নের কথা না বলে প্রথমে বাজারের চলমান সংকট মোকাবিলা করা জরুরি।
তাদের মতে, সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন। তবে তার আগে দরপতনের প্রবণতা নিয়ন্ত্রণ করে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা জরুরি। বাজারের বর্তমান সমস্যাগুলো সমাধান না করে ভবিষ্যতে কী হবে, সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। এ ক্ষেত্রে বাজার পর্যবেক্ষণ জোরদার করে ধারাবাহিক পতনের প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু বাস্তবে কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপের পরিবর্তে বাজার সংস্কার ও উন্নয়ন নিয়ে বক্তব্যই বেশি শোনা যাচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে।
বাজারসংশ্লিষ্টরা আরও বলছেন, এর প্রভাব বাজারের অংশগ্রহণেও দেখা যাচ্ছে। সূচক কোনো কোনো দিন বাড়লেও বিনিয়োগকারীদের প্রত্যাশিত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে দরপতন চলায় বিনিয়োগকারীরা এখন বাজারের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিকে, আজ (০৮ অক্টোবর) সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হলেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫.৫৭ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬.৯৭ পয়েন্টে। আর নির্বাচিত ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮.৮৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৫.৬৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৫০টির কমেছে এবং ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার মোট প্রায় ৫৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০৪ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৭১ কোটি ৬৩ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৭৫ লাখ টাকা।
আজ সিএসইতে মোট ১৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮১টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৬০.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই সূচক বেড়েছিল ৯৮.১৪ পয়েন্ট।
এসএ খান/
পাঠকের মতামত:
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার












