হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: একই পরিবারের একাধিক সদস্য সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এমন নীতিমালার কার্যকারিতার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সরকারের সংশোধিত নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সারের ডিলারশিপ নেওয়ার সুযোগ থাকছে না।
বুধবার (৭ অক্টোবর) হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল।
এর আগে সরকারের এই নীতিমালাকে চ্যালেঞ্জ করে পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালার সংশ্লিষ্ট অংশের কার্যকারিতার ওপর স্থিতাবস্থা জারি করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
চেম্বার আদালতের আদেশের পর সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সার ডিলার ও সার বিতরণসংক্রান্ত ২০০৯ সালের নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ নেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা ছিল না। ফলে একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে বা পুত্রবধূর নামে পৃথক ডিলারশিপ তৈরি হওয়ার সুযোগ ছিল বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, এর ফলে অনেক ক্ষেত্রে পারিবারিকভাবে সারের ডিলারশিপ নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়েছিল। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে ২০২৫ সালে নতুন নীতিমালা করা হয় এবং পরে চলতি বছরের আগস্টে সংশ্লিষ্ট বিধানে পরিবর্তন আনা হয়।
সরকারের সংশোধিত নীতিমালায় একই পরিবারের সদস্যদের একাধিক ডিলারশিপ নেওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে। এর উদ্দেশ্য হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সার বিতরণ ব্যবস্থায় পারিবারিক নিয়ন্ত্রণ বা একচেটিয়া প্রভাব কমানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, গত ৬ অক্টোবর পাঁচ ব্যক্তি সরকারের সংশোধিত নীতিমালার সংশ্লিষ্ট অংশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট পিটিশন করেন। তারা তাদের বিদ্যমান ডিলারশিপ বহাল রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশও চান। শুনানি শেষে হাইকোর্ট তাদের পক্ষে স্থিতাবস্থার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলমান থাকলেও নতুন ডিলারদের ক্ষেত্রে এখনো সার বিতরণের পর্যায় শুরু হয়নি। এরপরও হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দ্রুত আপিল বিভাগে আবেদন করে।
বুধবার চেম্বার আদালতে উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করা হয়।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী, এর ফলে সরকারের সংশোধিত নীতিমালার সংশ্লিষ্ট বিধান কার্যকর রাখার ক্ষেত্রে আর হাইকোর্টের ওই স্থিতাবস্থা বাধা হয়ে থাকছে না। একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সারের ডিলারশিপ নেওয়ার সুযোগ বন্ধ রাখার নীতিই আপাতত বহাল থাকছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ডিলারশিপে পারিবারিক প্রভাব কমানো এবং কৃষকদের কাছে সঠিকভাবে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে।
তবে রিটকারীদের পক্ষ থেকে নীতিমালার সংশ্লিষ্ট বিধান নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ













