‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারকে খুচরা বা রিটেইল বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর বাজারে রূপান্তরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে শেয়ারবাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন বাস্তবায়নের মাধ্যমে পুরো বাজারকে পেপারলেস করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল দেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক শেয়ারবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয় আইসিবির মাধ্যমে মূলধন বাজারে এনে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করাও প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ছিল।
তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে অতিরিক্ত রিটেইল বা খুচরা বিনিয়োগকারীনির্ভর। অথচ বিশ্বের অধিকাংশ দেশের ক্যাপিটাল মার্কেট মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের ওপর নির্ভরশীল। তাই দেশের শেয়ারবাজারকে রিটেইলভিত্তিক অবস্থা থেকে প্রাতিষ্ঠানিকভিত্তিক বাজারে রূপান্তরে আইসিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অর্থমন্ত্রী আইসিবিকে ঐতিহ্যগত কার্যক্রমের গণ্ডি থেকে বের হয়ে সম্পূর্ণ বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর দেন। পাশাপাশি দেশের শেয়ারবাজার ও সামগ্রিক আর্থিক খাতের আধুনিকায়নে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে আমির খসরু বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের নীতিগত অবস্থান অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
শেয়ারবাজারের ডিজিটাল রূপান্তরের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ ও আইসিবিসহ বাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। ‘নো পেপার ট্রানজেকশন, নাথিং পেপার’ নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, লিস্টিংয়ের আবেদন থেকে শুরু করে অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে।
এ সময় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজার ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আগ্রহের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। সম্প্রতি নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের বড় ১৫টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও শেয়ারবাজার নিয়ে আস্থা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে বাংলাদেশে বৈশ্বিক পুঁজি আনার পরিবেশ তৈরি হচ্ছে। পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত ‘হাই স্ট্রিট ব্যাংকস’ নির্ভরতা থেকে বের হয়ে আন্তর্জাতিক মানের আর্থিক চর্চার সঙ্গে নিজেদের অভ্যস্ত করার আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আইসিবি তার দীর্ঘ অভিজ্ঞতা এবং অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ উপস্থিত ছিলেন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- ঢাকা-বেইজিং জালে ঘেরা দিল্লি
- ওজু ছাড়া কুরআন ধরার সকল মাসআলা
- দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'
- নতুন নেতৃত্বে রূপায়ণ তাজ, শপথ নিল ২০২৬–২০২৮ কমিটি
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- সালমান মুক্তাদিরের মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব
- গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা
- ‘হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি’
- ডিএসইর সূচক বাড়াতে বড় ভূমিকা ৭ কোম্পানির
- বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
- সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে যিনি
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফাহাম আব্দুস সালামকে পাল্টা জবাব দিলেন পিনাকী ভট্টাচার্য
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- সিটি ব্যাংকের বোর্ড সভা স্থগিত
- ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- মোজাফফরের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ, সামনে এলো নতুন তথ্য
- মৃত্যুর ১২ বছর পর সাবেক এমপির বিরুদ্ধে মামলা, যা বললেন বাদী
- মেঘের আনাগোনা, দিনের তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
- তিন দফায় কমল সোনার দাম, আজকের নতুন দর প্রকাশ
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার









