×
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন

২০২৬ অক্টোবর ০৫ ২০:৪৭:৩৮
সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিবছর ৭ নভেম্বর সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে।

এর ফলে সরকারি ছুটির তালিকায় ৭ নভেম্বর নতুন করে যুক্ত হওয়ার পাশাপাশি দিবসটি পালনের বিষয়ে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে