×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ

২০২৬ অক্টোবর ০৪ ১৪:০৩:৫৬
আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠন এবং পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ দফায় মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার দাবি পরিশোধ করা হচ্ছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদারকিতে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলো তাদের নিজস্ব কার্যালয় থেকে পলিসিধারীদের এসব দাবি পরিশোধ করছে। পুরো কার্যক্রমই আইডিআরএর নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।

রোববার (৪ অক্টোবর) আইডিআরএর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমা খাতে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং বৈধ বিমা দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা করাই তাদের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যেই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় দফায় বিপুলসংখ্যক পলিসিধারীর দাবি পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএর কার্যালয়ে সরাসরি পলিসিধারীদের বিমা দাবি পরিশোধ করা হয়। ওই দুই দফার কার্যক্রমের মধ্য দিয়ে বৈধ দাবি নিষ্পত্তি এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কর্তৃপক্ষের অগ্রাধিকার স্পষ্ট হয়।

প্রথম ও দ্বিতীয় দফার কার্যক্রমে ইতিবাচক ফল পাওয়ার পর এবার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তৃতীয় দফায় সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলোর নিজস্ব কার্যালয় থেকেই পলিসিধারীদের দাবি পরিশোধ করা হচ্ছে। ফলে গ্রাহকরা সংশ্লিষ্ট বিমা প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে তাদের প্রাপ্য অর্থ গ্রহণ করতে পারছেন।

আইডিআরএর মতে, বিমা খাতে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অনাস্থা দূর করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এ ধরনের দাবি পরিশোধ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৈধ দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে পলিসিধারীদের ন্যায্য অধিকারও নিশ্চিত করা সম্ভব হবে।

কর্তৃপক্ষের সরাসরি তদারকিতে চলমান এ কার্যক্রমের ফলে বিমা কোম্পানিগুলোর দাবি নিষ্পত্তির ক্ষেত্রে জবাবদিহি ও দায়িত্বশীলতা আরও বাড়বে বলে আশা করছে আইডিআরএ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে