টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানিগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের অর্থ ব্যয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে নির্ধারিত নীতিমালার বাইরে ইচ্ছেমতো সিএসআর তহবিলের অর্থ ব্যয় করতে পারবে না এসব প্রতিষ্ঠান। তহবিলের অপব্যবহার ঠেকাতে পাঁচ ধরনের কর্মকাণ্ডে অর্থ ব্যয়ের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা ‘সিএসআর নীতিমালা ২০২৬’ সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আনা এবং সিএসআর তহবিলের অর্থ সুনির্দিষ্ট জনকল্যাণমূলক কাজে ব্যবহারের লক্ষ্যেই এ নীতিমালা করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষা, সংস্কৃতি, পুষ্টি, স্বাস্থ্য কিংবা মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কোনো ভূমিকা রাখে না—এমন কর্মকাণ্ডে সিএসআর তহবিলের অর্থ ব্যয় করা যাবে না। একইভাবে বিপিসি বা এর আওতাধীন কোনো কোম্পানির ব্যবসায়িক উন্নয়নমূলক কাজে এ অর্থ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
অন্য কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং বা বিজ্ঞাপনের জন্য অনুদান দেওয়ার ক্ষেত্রেও সিএসআর তহবিল ব্যবহার করা যাবে না। পাশাপাশি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ কোনো প্রকল্প বা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া এবং দেশ, প্রচলিত আইন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রমে অর্থ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
নতুন নীতিমালার আওতায় বিপিসির আটটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি, ইস্টার্ন রিফাইনারি, এলপি গ্যাস লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি।
নীতিমালায় কোম্পানিগুলোর কর-পরবর্তী নিট মুনাফার শূন্য দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত সিএসআর তহবিলে রাখার বিধান করা হয়েছে। তবে তহবিল থেকে যাতে যথেচ্ছ অর্থ ব্যয় না হয়, সে জন্য কোম্পানিভেদে বার্ষিক ব্যয়ের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানি বছরে সর্বোচ্চ ৭০ লাখ টাকা করে সিএসআর খাতে ব্যয় করতে পারবে। ইস্টার্ন রিফাইনারির ক্ষেত্রে এ সীমা ৫০ লাখ টাকা এবং এলপি গ্যাস লিমিটেডের জন্য ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল ও পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি প্রত্যেকে বছরে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যয় করতে পারবে।
তবে বিশেষ প্রয়োজন দেখা দিলে পূর্বানুমতি নিয়ে নির্ধারিত সীমার পরিবর্তন করা যেতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রতি বছর বাজেটে সিএসআর কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে হবে।
নিষিদ্ধ কর্মকাণ্ডের বাইরে সিএসআর তহবিল ব্যয়ের জন্য সাতটি নির্দিষ্ট খাতও নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মশালা খাতে ২০ শতাংশ এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে ২৫ শতাংশ ব্যয় করতে হবে। তেল ও খনিজসম্পদ-সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়নে ২০ শতাংশ বরাদ্দের কথা বলা হয়েছে।
এ ছাড়া আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে ১৫ শতাংশ এবং রাষ্ট্রীয় জনকল্যাণমূলক ও জরুরি কর্মকাণ্ডে ১০ শতাংশ অর্থ ব্যয়ের নির্দেশনা রয়েছে। জলবায়ু ও পরিবেশ এবং খেলাধুলা ও সংস্কৃতি—এই দুই খাতে ৫ শতাংশ করে অর্থ ব্যয় করতে হবে।
নীতিমালায় সিএসআর কার্যক্রম পরিচালনার দায়িত্ব কোম্পানির প্রশাসন বিভাগের ওপর দেওয়া হয়েছে। অনুদানের অর্থ অ্যাকাউন্ট পে-ই চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একবার অনুদান পাওয়ার পর পরবর্তী তিন বছর আবার অনুদান পাওয়ার সুযোগ থাকবে না। তবে কোম্পানি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে শিক্ষাবৃত্তি বা বিশেষ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।
সিএসআর তহবিলের পুরো কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিপিসি এবং কোম্পানিগুলোর অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ। তহবিলের অর্থ অপব্যবহারের কোনো ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নীতিমালার বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম মন্তব্য করেছেন, দরিদ্র দেশের জ্বালানি খাতকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। তাঁর মতে, জনকল্যাণমূলক রাষ্ট্রে জ্বালানি ও অন্যান্য জনসেবামূলক খাতে সুস্পষ্ট দর্শন ও নীতিমালার ভিত্তিতে সেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শুধু কয়েকটি খাতে নিষেধাজ্ঞা আরোপ করলেই দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- স্কুলের পোশাকে বেরিয়ে গন্তব্য ছিল ভারত, বিপাকে ৩ বন্ধু
- ডিবির চাকরি ছাড়ার কারণ জানালেন রবিউল
- যে যুদ্ধ বদলে দিলো ভারত-ইসরায়েল সম্পর্ক
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- ৮০’র দশকের ট্রেন্ডের ছবি বানানো ব্যবহারকারীদের তথ্য ফাঁস
- সালমান মুক্তাদিরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জুলকারনাইন
- 'বন্ধু' বাংলাদেশকে আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় বিপত্তি
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
- পূবালী ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি
- চিকন নাকি মোটা চাল—কোনটি শরীরের জন্য বেশি উপকারী?
- আয় কমলেও বিনিয়োগকারীদের জন্য সুখবর, সম্পদ ও নগদ প্রবাহ ইতিবাচক
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- দুই বছর ধরে আন্দোলন, শেষ পর্যন্ত পদ ছাড়লেন প্রেসিডেন্ট
- চাকরির অফার ছাড়াই জার্মানি যেতে পারবেন বাংলাদেশিরা
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক













