×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য

২০২৬ সেপ্টেম্বর ২৮ ২৩:০৬:৫৬
‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক একটি গণভিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন।

হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শুরু হওয়া এই গণভিক্ষা কর্মসূচির মূল লক্ষ্য ছিল যারা অতীতে বিভিন্ন সময়ে চাঁদা বা অনুদানের নামে অর্থ সংগ্রহ করত, তাদের সেই পথ থেকে দূরে রাখা। হাসনাত আবদুল্লাহর বক্তব্য অনুযায়ী, চাঁদার বিকল্প হিসেবে এই 'পুনর্বাসন দান বাক্স' চালু করা হয়েছে।

শেখ তানভীর বারী হামিম তার ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহর এই কর্মসূচি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন:হাসনাত আবদুল্লাহর এই গণভিক্ষা কর্মসূচির নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।তিনি অভিযোগ করেছেন যে, আগে যারা বন্যার অনুদানের টাকা তছরুপ করেছে, এখন তারা নতুন করে ভিক্ষাবৃত্তির নামে "দান বাক্স" বসিয়ে চাঁদাবাজি করছে।

হামিম অভিযোগ করেন যে, আন্দোলনের পর দেখা গেছে এই ব্যক্তিদের জীবনযাত্রার মান এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন, স্যান্ডেল ও চলাচলের বাহন বদলে গেছে। তিনি এদের পরিধানে দামি ব্র্যান্ডের স্যান্ডেল, হাতে আইফোন প্রো ম্যাক্স এবং চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।

হামিম স্পষ্টভাবে ঘোষণা দেন যে, এই 'ভিক্ষা কর্মসূচিতে' যেন কেউ কোনো অর্থ সহায়তা প্রদান না করেন।

হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে আহ্বান জানিয়েছিলেন যে, ১৭ বছর ধরে সরকারি দলের অন্যায় ও অনাহারী নেতাকর্মীদের পথ থেকে সরিয়ে আনতে এই গণভিক্ষা কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে দান করতে উৎসাহিত করে চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং ভুক্তভোগীদের জাতীয় পুনর্বাসনে অংশ নেওয়ার অনুরোধ করেছেন।

হাসনাত আবদুল্লাহ ও শেখ তানভীর বারী হামিমের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় একটি বিতর্কের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে এই কর্মসূচির স্বচ্ছতা ও প্রকৃত উদ্দেশ্য নিয়ে। হামিম সতর্ক করেছেন যে, এই পুনর্বাসন দান বাক্সের নাম করে যেন সাধারণ মানুষ পুনরায় প্রতারিত না হন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে