×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:০৮:৪০
বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসে বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং সেই সময়ের ঘটনাবলি নিয়ে নির্মিত আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্র 'হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই' আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশন জগতের অন্যতম সম্মানজনক 'ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস'-এর 'কারেন্ট অ্যাফেয়ার্স' বিভাগে জায়গা করে নিয়ে তথ্যচিত্রটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

এই তথ্যচিত্রটি জুলাই মাসের ৩৬ দিনের সেই উত্তাল সময় এবং গণঅভ্যুত্থানের সময়কার সত্য ঘটনার একটি ঐতিহাসিক দলিল। এতে ছাত্র-জনতার ওপর নির্যাতন, প্রাণহানির ঘটনা, এবং সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সংগৃহীত অডিও-কল ও ভিডিও প্রমাণের ওপর ভিত্তি করে নির্মিত এই তথ্যচিত্রে তৎকালীন সরকারের পতনের পেছনের গোপন নীল-নকশা ও নির্দেশনাও উন্মোচিত হয়েছে।

তথ্যচিত্রটির প্রধান ইনভেস্টিগেটর ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি এবং আল জাজিরার সংশ্লিষ্ট ইউনিট জুলাইয়ের সেই রক্তক্ষয়ী দিনগুলোর নেপথ্যের ঘটনাগুলো সত্যতার সাথে তুলে ধরতে নিরলসভাবে কাজ করেছেন। ভিডিওটিতে বিশেষভাবে আলোচিত হয়েছে—জুলাইয়ের ৩৬ দিনে শতাধিক মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার ঘটনা।প্রভাবশালী মহলের নির্দেশে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার।গণমাধ্যম ও ইন্টারনেট সেবা বন্ধ রেখে সত্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা।

তথ্যচিত্রটি প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই একে বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক লড়াইয়ের একটি দালিলিক স্বীকৃতি হিসেবে দেখছেন। অন্যদিকে, এটি তৎকালীন সরকারের অপশাসন ও নির্যাতনের অকাট্য প্রমাণ হওয়ায় বিষয়টি নিয়ে তুমুল কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

'হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই' শুধুমাত্র একটি তথ্যচিত্র নয়, বরং এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ যা বিশ্ববাসীর কাছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিয়েছে। এখন পুরো দেশ তাকিয়ে আছে আগামী নভেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসরে এই তথ্যচিত্রটি বড় কোনো জয় ঘরে তুলতে পারে কি না, তা দেখার অপেক্ষায়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে