শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের আওতায় আসছেন বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে এ জন্য তাদের ক্ষেত্রে পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারির আগে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানা গেছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় বেতন দেওয়া হবে। এর ফলে দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়।
তবে পৃথক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়ায় কিছু প্রশাসনিক ধাপ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, বেসরকারি শিক্ষকদের নবম পে-স্কেলের সুবিধার আওতায় আনতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রয়োজন রয়েছে। এরপর অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে পৃথক প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় জারি করবে। অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। অন্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সরাসরি মন্তব্য করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। তারা দেশে ফেরার পর প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। বর্তমানে তাদের দেশে ফেরার পর শিক্ষক-কর্মচারীরা পৃথক প্রজ্ঞাপন জারির অগ্রগতির দিকে তাকিয়ে আছেন।
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে রয়েছেন প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার একটি অংশ সরকারি অর্থায়নে দেওয়া হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় ও আর্থিক সক্ষমতার পার্থক্যের কারণে এমপিওর বাইরে অতিরিক্ত বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানভেদে ভিন্নতা রয়েছে।
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা এলেও পৃথক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এর আনুষ্ঠানিক বাস্তবায়ন সম্পন্ন হবে না। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এখন মূল অপেক্ষা পৃথক প্রজ্ঞাপনের। প্রজ্ঞাপন জারি হলে নতুন বেতন কাঠামোয় তাদের অন্তর্ভুক্তির নিয়ম, কার্যকর তারিখ এবং অন্যান্য বিস্তারিত বিষয় স্পষ্ট হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- ৮০’র দশকের ট্রেন্ডের ছবি বানানো ব্যবহারকারীদের তথ্য ফাঁস
- সালমান মুক্তাদিরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জুলকারনাইন
- 'বন্ধু' বাংলাদেশকে আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় বিপত্তি
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
- পূবালী ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি
- চিকন নাকি মোটা চাল—কোনটি শরীরের জন্য বেশি উপকারী?
- আয় কমলেও বিনিয়োগকারীদের জন্য সুখবর, সম্পদ ও নগদ প্রবাহ ইতিবাচক
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- দুই বছর ধরে আন্দোলন, শেষ পর্যন্ত পদ ছাড়লেন প্রেসিডেন্ট
- চাকরির অফার ছাড়াই জার্মানি যেতে পারবেন বাংলাদেশিরা
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অস্ট্রেলিয়া থেকে দেশে এসে নিখোঁজ, দুই বছর পর বের হলো চাঞ্চল্যকর তথ্য
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই
- শেষের পথে মোদী সরকারের সুদিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার নতুন দাম প্রকাশ
- প্রথম আঘাত কে করেছিলেন, কেনই বা হত্যা জবানবন্দিতে যা জানা গেল
- ঢাকায় ভারতের ‘স্পাই মাস্টারের’ গোপন সফর
- আইপিওতে আসতে নতুন কোম্পানির জন্য বড় পরিবর্তনের প্রস্তাব
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
জাতীয় এর সর্বশেষ খবর
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য













