×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে   

২০২৬ সেপ্টেম্বর ২৩ ০৮:২৩:২৪
২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে   

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ১৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ায়। নতুন দাম অনুযায়ী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত নতুন দামে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে বাজুসের নির্ধারিত স্বর্ণের মূল্যের সঙ্গে ক্রেতাকে অতিরিক্ত খরচ বহন করতে হবে। সংগঠনটির নিয়ম অনুযায়ী, স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার নকশা, কাজের ধরন ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

এদিকে দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

ফলে বুধবার দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে মূল দামে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা গুনতে হচ্ছে। এর সঙ্গে প্রযোজ্য ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হওয়ায় গহনা কিনতে প্রকৃত ব্যয় আরও বাড়বে।

বাজুস নতুন কোনো দাম ঘোষণা না দেওয়া পর্যন্ত সর্বশেষ নির্ধারিত এই দামেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে