স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
নিজস্ব প্রতিবেদক: স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ঋণ অনুমোদন ও অর্থ আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান ও তাঁর ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদকের অভিযোগ, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে পরস্পর যোগসাজশে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। পর্যাপ্ত জামানত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই প্রতিষ্ঠানটির নামে ঋণের সীমা বাড়ানো হয়েছিল বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৩ আগস্ট স্কাইমার্কের নামে প্রথমে ৯০ কোটি টাকার ওভারড্রাফট (ওডি) ঋণ অনুমোদন করা হয়। পরে ২০২৩ সালের ১০ জানুয়ারি ঋণের সীমা বাড়িয়ে ১৪৫ কোটি টাকা করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ২৫ জুন তা বাড়িয়ে ৫৪৫ কোটি টাকা করা হয়।
দুদকের অনুসন্ধানে অভিযোগ এসেছে, অনুমোদিত ঋণের মধ্য থেকে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা নগদ উত্তোলন ও বিভিন্নভাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। সুদ ও অন্যান্য চার্জসহ ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা বলে দুদকের তথ্যের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদাম পরিদর্শন করা হয়নি। উদ্যোক্তাদের পরিচয় ও কেওয়াইসি, ব্যবসায়িক অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, সম্পদ ও দায়, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং আয়করসংক্রান্ত তথ্যও যথাযথভাবে যাচাই করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ঋণের প্রকৃত উদ্দেশ্য, আগের ঋণের ব্যবহার এবং ঋণের সীমা বাড়ানোর যৌক্তিকতাও যথাযথভাবে যাচাই করা হয়নি বলে দুদক জানিয়েছে।
দুদকের আরও অভিযোগ, ঋণের সীমা বাড়ানোর সময় প্রস্তাবিত ৬৫০ শতাংশ জমি বন্ধক নেওয়ার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেই বন্ধক সম্পন্ন হয়নি।
দুদক বলেছে, আত্মসাৎ করা অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য আড়াল করতে নগদ উত্তোলন, স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে বলে অনুসন্ধানে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমান ছাড়াও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইএফআইসি ব্যাংকের সাবেক ও বর্তমান কয়েকজন পরিচালক ও কর্মকর্তা রয়েছেন।
দুদকের অনুসন্ধানে সালমান এফ রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংক থেকে আরও কয়েকটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন, বিতরণ ও আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- সালমানের স্টুডিওতে হামলা, কলকাতার সাংবাদিক ময়ূখের মন্তব্যে নতুন বিতর্ক
- এআইকে কখনোই এই ৬ ধরনের তথ্য দেবেন না
- স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির
- বিশ্বমঞ্চে ৩ বাংলাদেশীর কারিশমা, হতাশ মোদি
- দরপতনেই মুনাফার সুযোগ দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ২৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা
- প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা
- ২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ
- স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
- মুনাফার ধারাবাহিক সাফল্যের পর সুখবর দিতে প্রস্তুত খাদ্য খাতের কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় সুখবর
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
- বন্ড সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগ, চার প্রতিষ্ঠানে ৯৮ কোটি টাকার হিসাব
- অ্যাপেক্সের দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮৯ লাখ শেয়ার নমিনির বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন
- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের এসজিএমের নতুন সময়সূচি ঘোষণা
- আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা
- এসকে ট্রিমসের ইপিএসে উন্নতি, পরিচালন নগদ প্রবাহে বড় পরিবর্তন
- ৪১ বছর ধরে কেন বন্ধ বাংলাদেশের তেলের খনি?
- সুযোগ পেয়েই ভারতের ৪০ বছরের স্বপ্নে আঘাত বাংলাদেশের
- সালমান মুক্তাদিরের ঘটনায় জামায়াত ও এনসিপির কড়া প্রতিক্রিয়া
- বিশ্বমঞ্চের ব্যস্ত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেজর জাহিদের মৃত্যুর রাতের ঘটনা নিয়ে স্ত্রীর যে দাবি সামনে এলো
- ইউটিউবের নতুন শর্তে বিপাকে কনটেন্ট নির্মাতারা
- ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি
- শেয়ারবাজারে নতুন কোম্পানি, র্যানকন মোটরসের বড় উদ্যোগ
- মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি
- সোনার দাম কমল, আজকের নতুন দর জানুন
- স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সালমান মুক্তাদির ভিডিও বার্তা
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- উৎপাদনে অ্যাপেক্স ট্যানারি, বাস্তবায়ন হচ্ছে ইটিপি প্রকল্প
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওবায়দুল কাদেরের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, যা জানাল অধিদপ্তর
- সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য
- হামলায় শেষ হয়ে গেল স্বপ্নের স্টুডিও, যা জানালেন সালমান মুক্তাদির
- শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন আহমাদুল্লাহ
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘জয় বাংলা’ স্লোগান, জাসদ অফিস থেকে আটক ২৬০
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
অর্থনীতি এর সর্বশেষ খবর
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- বন্ড সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগ, চার প্রতিষ্ঠানে ৯৮ কোটি টাকার হিসাব
- মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি
- সোনার দাম কমল, আজকের নতুন দর জানুন













