আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে লিওনেল মেসির অধ্যায় শেষ হলে তাঁর জায়গায় নেতৃত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপেও তাঁর হাতেই ছিল দলের অধিনায়কের আর্মব্যান্ড। জাতীয় দল থেকে মেসির বিদায়ের পর কে তাঁর উত্তরসূরি হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত রোমেরোর নাম আনুষ্ঠানিকভাবে জানালেন স্কালোনি।
নতুন চক্রের প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এসব ম্যাচকে সামনে রেখে দলের অনুশীলন চলছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কমপ্লেক্সে। সেখানেই সংবাদ সম্মেলনে রোমেরোকে পরবর্তী অধিনায়ক হিসেবে নিশ্চিত করেন স্কালোনি।
স্কালোনি জানান, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর রোমেরো আগে থেকেই দলের তৃতীয় অধিনায়ক হিসেবে বিবেচিত ছিলেন। এ ছাড়া এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্তিনেজও প্রয়োজন অনুযায়ী আর্মব্যান্ড পরতে পারেন। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে রোমেরোকেই বেছে নেওয়া হয়েছে।
স্কালোনির ভাষ্য অনুযায়ী, দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোমেরোই উপযুক্ত ব্যক্তি। ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য। মাঠে সতীর্থদের সংগঠিত করা এবং দলকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার কারণে মেসির পরবর্তী অধিনায়ক হিসেবে তাঁর ওপর আস্থা রেখেছেন কোচ।
আর্জেন্টিনার হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোমেরো। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন তিনি। একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন। এরপর ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক ছিলেন তিনি।
মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বে রোমেরোর সামনে অবশ্যই বড় দায়িত্ব অপেক্ষা করছে। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি সতীর্থদের সংগঠিত রাখা এবং মাঠে নেতৃত্ব দেওয়াই হবে তাঁর অন্যতম প্রধান কাজ।
তবে স্কালোনি ২০২৭ সালেও আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। আপাতত অবশ্য মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বের জন্য স্কালোনির পছন্দ ক্রিস্তিয়ান রোমেরোই।
মুয়াজ/
পাঠকের মতামত:
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ













