×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৮:৫২:৫৭
ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডাচ-বাংলা ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে এক্সিকিউটিভ কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি স্থানীয় হোটেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে মো. এহতেশামুল হক খান বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট ফাইন্যান্সিয়াল সলিউশন পার্টনার’ তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে প্রয়োজনীয় মনোভাব ও আচরণের পাশাপাশি কৌশলগত কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যবসায়িক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অবদানের আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ব্যাংকের সেবার মান আরও উন্নত করার ওপর জোর দেন তিনি।

কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া ব্যবসায়িক কৌশল যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এটিএম সুপারভাইজাররাও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে