জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
নিজস্ব প্রতিবেদক: সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি ভুল করে তিনটি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করেছিল। চলতি বছরের মে মাসে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। গুগল প্রথমবারের মতো ঘটনাগুলো নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলভিত্তিক এআই নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ইরেগুলার’ এই নিরাপত্তা পরীক্ষা চালিয়েছিল। প্রতিষ্ঠানটি উন্নত এআই মডেলগুলোর সক্ষমতা ও নিরাপত্তা যাচাই করে থাকে। এর আগে ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই মডেলের ক্ষেত্রেও তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের সিস্টেমে অনিচ্ছাকৃত প্রবেশের মতো ঘটনা শনাক্ত করতে ইরেগুলারের পরীক্ষার ভূমিকা ছিল।
জানা গেছে, পরীক্ষার জন্য ইরেগুলার একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করেছিল। সেখানে কয়েকটি কাল্পনিক প্রতিষ্ঠানের মাধ্যমে এআই মডেলগুলোর সক্ষমতা যাচাই করার কথা ছিল। ওই পরিবেশে ইন্টারনেট সংযোগ থাকার কথা ছিল না। তবে কোনো এক পর্যায়ে অনিচ্ছাকৃতভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হয়। এরপর জেমিনি পরীক্ষার পরিবেশের বাইরে থাকা বাস্তব প্রতিষ্ঠানের অনলাইন সিস্টেমে প্রবেশ করে।
গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস জানান, নিয়মিত নিরাপত্তা পরীক্ষার সময় জেমিনি ইন্টারনেটে থাকা প্রকাশ্য তথ্য খুঁজে পায়। এরপর পরীক্ষার অংশ বলে মনে করা কিছু ওয়েবসাইটে প্রবেশের জন্য মডেলটি কিছু লগইন তথ্য অনুমান করে। তবে তিনটি ঘটনাতেই বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করার পর জেমিনি নিজে থেকেই থেমে যায় বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।
একটি ঘটনায় ইরেগুলার একটি কাল্পনিক প্রতিষ্ঠানের সফটওয়্যার থেকে তথ্য সংগ্রহের জন্য জেমিনিকে নির্দেশ দিয়েছিল। কিন্তু কাল্পনিক প্রতিষ্ঠানটির নাম বাস্তব একটি প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিলে যায়। ইন্টারনেট সংযোগ পাওয়ার পর জেমিনি ওই বাস্তব প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সঠিকভাবে অনুমান করে তাদের একটি সেবায় প্রবেশ করে। পরে সেটি বাস্তব প্রতিষ্ঠান বলে বুঝতে পেরে মডেলটি আর এগোয়নি বলে জানিয়েছে গুগল।
অন্য দুটি পরীক্ষায় জেমিনি ইন্টারনেটে প্রকাশ্য কোড রিপোজিটরিতে থাকা দুই প্রতিষ্ঠানের লগইন তথ্য খুঁজে পায়। পরে ওই তথ্য ব্যবহার করে বাস্তব প্রতিষ্ঠান দুটির সিস্টেমে প্রবেশ করে। এগুলো পরীক্ষার জন্য তৈরি কাল্পনিক প্রতিষ্ঠান নয়—বিষয়টি বুঝতে পারার পর জেমিনি নিজে থেকেই কার্যক্রম বন্ধ করে দেয় বলে গুগলের দাবি।
গুগলের বক্তব্য অনুযায়ী, এসব ঘটনায় কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হয়নি। যেসব প্রতিষ্ঠানের সিস্টেমে জেমিনি প্রবেশ করেছিল, তাদের বিষয়টি জানানো হয়েছে। তবে ঘটনাগুলো শক্তিশালী এআই মডেলকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে কাজ করার জন্য প্রশিক্ষিত করার গুরুত্বকে সামনে এনেছে বলে মন্তব্য করেছেন হিদার অ্যাডকিনস।
এর আগে ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের মডেলের মাধ্যমে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার কথা স্বেচ্ছায় প্রকাশ করেছিল। এসব ঘটনার পর এআই মডেলগুলোর ওপর মানুষের নিয়ন্ত্রণ এবং উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্সও এআই প্রযুক্তির উন্নয়ন সাময়িকভাবে থামানোর আহ্বান জানিয়েছিলেন।
উন্নত এআই মডেলগুলো ক্রমেই ইন্টারনেট ব্যবহার, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করছে। ফলে পরীক্ষামূলক পরিবেশে ভুলভাবে বাস্তব সিস্টেমে প্রবেশের মতো ঘটনা ভবিষ্যতে এআই নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। জেমিনির এই ঘটনাগুলোও এআই মডেলের সক্ষমতার পাশাপাশি তাদের কার্যক্রমের সীমা নির্ধারণ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- চোখে ছানি পড়ার কারণ জানা গেলো কোরআন থেকেই
- ভারতের হাই কমিশনারকে সতর্ক করে দিলো ঢাকা
- ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা
- যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
- ব্রিকসে যোগ দিয়ে অসুস্থ একের পর এক বিশ্ব নেতা
- স্বাধীনতা হারানোর নেপথ্য গল্প- যেভাবে হারিয়ে গেল এক রাজার দেশ
- সিদ্ধ ডিম যতক্ষন পর খেলে বিপদ হতে পারে
- পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
- তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’, নির্বাচনের আগে বড় ধাক্কা মমতার
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ













