×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

২০২৬ সেপ্টেম্বর ১৯ ০৮:০৩:৩৯
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিনুর রহমান মুর্শেদ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার ছোট ভাই মিশু পোল্যান্ডের নাগরিক। এ কারণে বাড়িটি বেশির ভাগ সময় ফাঁকা থাকে। স্থানীয়দের ধারণা, বাড়িটি দীর্ঘ সময় ফাঁকা থাকার সুযোগ নিয়েই চোরেরা পরিকল্পিতভাবে সেখানে প্রবেশ করে।

চোরেরা প্রথমে বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। এরপর বিভিন্ন কক্ষের জিনিসপত্র তছনছ করে মূল্যবান সামগ্রী খুঁজে বের করে। একপর্যায়ে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

চুরির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তবে তাৎক্ষণিকভাবে ঠিক কী পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরি হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করার তথ্য জানানো হয়নি। চুরি যাওয়া মালামালের সঠিক পরিমাণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে জানা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে