×
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৪:৫৮:২৬
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আলহাজ্ব টেক্সটাইলসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২০.৫৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭০ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসিএল)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২২ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৫০ পয়সা বা ১৮.৩৮ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২৮১ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩২ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫০ টাকা ৭০ পয়সা বা ১৭.৯৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ১৭.৪৬ শতাংশ (৪৪ টাকা ১০ পয়সা থেকে ৫১ টাকা ৮০ পয়সা), মেঘনা পেটের ১৬.৩৮ শতাংশ (৬২ টাকা ৯০ পয়সা থেকে ৭৩ টাকা ২০ পয়সা), রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৫.৯৫ শতাংশ (৯৭ টাকা ২০ পয়সা থেকে ১১২ টাকা ৭০ পয়সা), খান ব্রাদার্সের ১৫.০৫ শতাংশ (২৯ টাকা ৯০ পয়সা থেকে ৩৪ টাকা ৪০ পয়সা), ওরিয়ন ইনফিউশনের ১৩.৩১ শতাংশ (১৮৮ টাকা ৬০ পয়সা থেকে ২১৩ টাকা ৭০ পয়সা), আইএফআইসি ব্যাংকের ১৩.০৪ শতাংশ (৪ টাকা ৬০ পয়সা থেকে ৫ টাকা ২০ পয়সা) এবং সোনারগাঁও টেক্সটাইলের ১০.৪৫ শতাংশ (৮৮ টাকা থেকে ৯৭ টাকা ২০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে