×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১০:৪৪:৫০
কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক মামলায় রাকিবুল আলম মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল আলম মামুন কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করতেন মামুন। এতে তার বেশ কিছু অনুসারীও তৈরি হয়। নিজের বাসাবাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে নিয়ে তিনি কনটেন্ট তৈরি করতেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মামুনের সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মামুনের বিরুদ্ধে শিক্ষকতার নীতি-নৈতিকতার পরিপন্থী এবং অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগও উঠেছে। এসব অভিযোগের বিষয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ৫ আগস্টের সহিংসতা সংক্রান্ত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে