×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১০:২৫:৪১
ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক: এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের বিপরীতে কোনো ডিভিডেন্ড, ফেরতযোগ্য অর্থ বা অন্য কোনো পাওনা ও দাবি থাকলে তা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭ মে ২০২৬ তারিখের আদেশ নম্বর ৫৩.০২.০০০০.০০০.২০১.২২.০১৫৭.০৬.১০০.২৭২.১৬২-এর ধারা ১০ অনুযায়ী ফান্ডটির বিরুদ্ধে কোনো দাবি থাকলে তা পূর্ণাঙ্গ বিবরণসহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ব্যবস্থাপকের কাছে জমা দিতে হবে।

ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভিডেন্ড, ফেরতযোগ্য অর্থ কিংবা অন্য যেকোনো পাওনা বা দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় সব তথ্য ও বিস্তারিত বিবরণ উল্লেখ করে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।

দাবি জমা দেওয়ার ঠিকানা—স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, ফাইন্যান্স স্কয়ার, লেভেল-১৪, প্লট-২২/এ, রোড নম্বর-১০২ ও ১০৩, ব্লক-সিইএন(ডি), গুলশান, ঢাকা-১২১২।

এছাড়া দাবি সংক্রান্ত তথ্য ই-মেইলের মাধ্যমেও পাঠানো যাবে। এ জন্য ব্যবহার করতে হবে [email protected] ই-মেইল ঠিকানা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে