×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১২:০৭:৩৮
দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ডের নিরীক্ষা প্রতিবেদনে "এমফ্যাসিস অব ম্যাটার" অনুচ্ছেদ যুক্ত করেছেন সংশ্লিষ্ট নিরীক্ষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের নিরীক্ষক ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এমফ্যাসিস অব ম্যাটার অনুচ্ছেদ যুক্ত করেছেন।

একইভাবে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ানের নিরীক্ষকও একই অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে অনুরূপ অনুচ্ছেদ যুক্ত করেছেন।

উল্লেখ্য, "এমফ্যাসিস অব ম্যাটার" অনুচ্ছেদ নিরীক্ষকের মতামতকে পরিবর্তন করে না, বরং আর্থিক প্রতিবেদন সঠিকভাবে বুঝতে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ মনে করা একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, যা ইতিমধ্যে আর্থিক প্রতিবেদনের নোটে উল্লেখ রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য বিনিয়োগকারীদের ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রতিবেদন দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে