সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার ও শিল্প খাতের আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমানকে বাদ দিয়ে পরিচালনা বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বোর্ড থেকে সরে যেতে সম্মতি দিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে সালমান এফ রহমানের পদত্যাগের পর নতুন বোর্ড গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে বেক্সিমকো ফার্মা। প্রস্তাবিত নতুন বোর্ডে উদ্যোক্তাদের পক্ষ থেকে তিনজন পরিচালক, চারজন স্বতন্ত্র পরিচালক এবং আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে বোর্ডের সদস্য থাকবেন। এই কাঠামোর বিষয়ে বিএসইসির সম্মতি পাওয়া গেছে বলে জানা গেছে।
সরকার পরিবর্তনের পর বেক্সিমকো ফার্মার বোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। ২০২৫ সালের শুরুতে বিএসইসি কোম্পানিটির বোর্ডে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। তবে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ফলে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় বোর্ডের স্বাভাবিক কার্যক্রমেও জটিলতা তৈরি হয়।
বোর্ডসংক্রান্ত এই জটিলতার প্রভাব পড়ে কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশেও। নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির তালিকাভুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।
চলতি বছরের ২ জানুয়ারি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মার গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ না করাকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতার পর গত জুনে বিএসইসির বিশেষ অনুমোদনে বেক্সিমকো ফার্মার বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক প্রতিবেদনসহ বকেয়া কয়েকটি প্রান্তিকের হিসাব অনুমোদন করা হয়। ওই অর্থ বছরে কোম্পানিটির সমন্বিত মুনাফা প্রায় ৬৯৪ কোটি টাকা দাঁড়ায়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য শেয়ারপ্রতি ৪ টাকা ৭৫ পয়সা বা ৪৭ দশমিক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর গত ২৭ জুন লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন আবার শুরু হয়। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর লেনদেন চালু হওয়ায় কোম্পানিটি স্বয়ংক্রিয়ভাবে তালিকাচ্যুত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায়। লেনদেন শুরুর প্রথম দিনেই জিডিআরের দামে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আয় প্রায় ১৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানিটির মুনাফার অবস্থানও শক্তিশালী ছিল বলে জানা গেছে।
সালমান এফ রহমানের বোর্ড থেকে সরে যাওয়া এবং নতুন কাঠামোয় বোর্ড পুনর্গঠনের উদ্যোগকে কোম্পানিটির করপোরেট পরিচালনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন বোর্ডের মাধ্যমে কোম্পানির পরিচালন কাঠামো আরও কার্যকর করা, করপোরেট সুশাসন জোরদার করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রত্যাশা রয়েছে।
আন্তর্জাতিক বাজারে কোম্পানির অবস্থান ধরে রাখা, ব্যবসার প্রবৃদ্ধি অব্যাহত রাখা, আর্থিক প্রতিবেদন নিয়মিত প্রকাশ এবং করপোরেট সুশাসন নিশ্চিত করাই নতুন বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না








