অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন মেয়াদে ছুটি থাকছে। কোথাও মাত্র তিন দিনের ছুটি থাকলেও কোনো কোনো প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিন পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ থাকছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি থাকবে।
অন্যদিকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ক্যালেন্ডার অনুযায়ী টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
এর সঙ্গে ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হলে ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের মধ্যে শিক্ষার্থীরা বেশ কয়েক দিন ছুটি কাটাতে পারবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিদ্ধান্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার গুরুত্বপূর্ণ।
কলেজ পর্যায়েও ছুটির মেয়াদ তুলনামূলক বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার তথ্য অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর ছুটির দিন ১০ দিন। এর সঙ্গে ১৬-১৭ অক্টোবর এবং ৩০-৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যোগ হলে ক্যালেন্ডার অনুযায়ী টানা ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।
মাদরাসা পর্যায়ে ছুটির মেয়াদ তুলনামূলক কম। সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় দুর্গাপূজার ছুটির ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
২০২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা, শরৎকালীন ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে মোট ১০ দিনের ছুটি রাখা হয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারেও দুর্গাপূজার ছুটি রয়েছে।
তবে সব বিশ্ববিদ্যালয়ে ছুটির মেয়াদ এক নয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট দিন ছুটি দিয়ে নিয়মিত একাডেমিক বা প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে পারে। তাই কোনো বিশ্ববিদ্যালয়ে কতদিন ছুটি থাকবে, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ক্যালেন্ডার বা প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
চলতি বছর ১০ অক্টোবর শনিবার মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
জাতীয় এর সর্বশেষ খবর
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা













