×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১১:৩৮:৪৫
১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের দিক থেকে বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ১৬৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউ এয়ারের তালিকায় ২২৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এদিকে ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা AQI শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর হলে তা ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।

১০১ থেকে ১৫০ পর্যন্ত AQI সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরের বাতাস সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’। সে হিসাবে ঢাকার ১৬৭ স্কোরের বাতাস সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া AQI ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউ এয়ার সাধারণত শহরের বায়ুর তাৎক্ষণিক বা লাইভ পরিস্থিতি তুলে ধরে। তাই আবহাওয়া, বাতাসের গতি ও দূষণের মাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো শহরের AQI এবং বৈশ্বিক অবস্থানও পরিবর্তিত হতে পারে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে