×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বেহেশতে যাওয়ার আশায় স্বপরিবারে ইসলাম গ্রহণ

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৯:১০:৩৭
বেহেশতে যাওয়ার আশায় স্বপরিবারে ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পারুয়াকুল গ্রামে একই পরিবারের তিন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজেদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতি থেকে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামের জীবনধারা অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্তের পেছনে কোনো ধরনের জোরজবরদস্তি, চাপ বা প্ররোচনা ছিল না।

ইসলাম গ্রহণ করা পরিবারের সদস্যরা হলেন—রাজমিস্ত্রি উজ্জ্বল কুমার বিশ্বাস, তার স্ত্রী শ্যামলী রানী বিশ্বাস এবং তাদের ২৪ বছর বয়সী ছেলে পল্লব। ইসলাম গ্রহণের পর উজ্জ্বল কুমার বিশ্বাসের নাম রাখা হয়েছে মোহাম্মদ উজ্জ্বল মোল্লা, তার স্ত্রী শ্যামলী রানী বিশ্বাসের নাম মুসাম্মৎ শ্যামলী বেগম এবং ছেলে পল্লবের নাম রাখা হয়েছে মোহাম্মদ পল্লব মোল্লা।

পরিবারটির সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ইসলামের বিভিন্ন আচার-অনুষ্ঠান, রীতিনীতি ও জীবনধারা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। ধীরে ধীরে এসব বিষয় তাদের মধ্যে আগ্রহ তৈরি করে। একপর্যায়ে তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং নিজেদের বিশ্বাস থেকেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

তাদের দাবি, পরিবারের সদস্যদের মধ্যেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সবার সম্মতিতেই তারা নতুন ধর্মীয় জীবন শুরু করেছেন। ইসলাম গ্রহণের পর তারা নতুনভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করছেন।

ইসলাম গ্রহণের পর পরিবারের তিন সদস্য নিয়মিত নামাজ আদায় করছেন বলে জানা গেছে। স্থানীয় জামে মসজিদে গিয়ে অন্যান্য মুসল্লির সঙ্গে জামাতে নামাজও পড়ছেন তারা। নতুন ধর্মীয় জীবনের সঙ্গে মানিয়ে নিতে তারা ইসলামি বিধিবিধান শেখার চেষ্টা করছেন।

পরিবারটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসলাম গ্রহণের পর তারা মানসিকভাবে শান্তি অনুভব করছেন। ধর্মীয় অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে জীবনে শৃঙ্খলা ও প্রশান্তি এসেছে বলেও তারা মনে করছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে