×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

অনুমোদনের পরও পে স্কেলের গেজেট নেই যা জানালেন কর্মকর্তারা

২০২৬ সেপ্টেম্বর ১১ ১০:৫৩:৫৫
অনুমোদনের পরও পে স্কেলের গেজেট নেই যা জানালেন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদনের পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পে স্কেলের প্রজ্ঞাপন বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। ভেটিং শেষ হলে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

অর্থ বিভাগের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, জুডিশিয়ারি সার্ভিসের ভাতা ও বেতন ফিক্সেশনসহ কয়েকটি বিষয়ে জটিলতা থাকায় প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে দ্রুত গেজেট প্রকাশের চেষ্টা চলছে এবং আগামী সপ্তাহের শেষ দিকে এটি প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

নতুন পে স্কেলে ২০টি গ্রেডই রাখা হয়েছে। ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার কথা রয়েছে। নতুন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। তবে বর্ধিত মূল বেতনের আর্থিক সুবিধা তিন ধাপে সমন্বয় করা হবে, আর বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে