×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে

স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী

২০২৬ সেপ্টেম্বর ১১ ১০:৩৮:২২
স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বুকাভু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। আগুন থেকে বাঁচতে গিয়ে হুড়োহুড়ির মধ্যেই বেশিরভাগ প্রাণহানি ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটির ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন প্রাপ্তবয়স্কও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত ও বেঁচে যাওয়া ব্যক্তিদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি ঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনার পরও ধ্বংসস্তূপ ও টিনের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছিল।

বুকাভু সাউথ কিভু প্রদেশের রাজধানী এবং দেশটির পাহাড়ি অঞ্চলের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে শহরটি এম২৩ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

কিনশাসার কেন্দ্রীয় সরকার হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত না করলেও এক বিবৃতিতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এর মাত্র কয়েক দিন আগে রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরপর এসব ঘটনায় জনসমাগমের স্থানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে