সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজদের অব্যাহত অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন মেঘনা গ্রুপের ঠিকাদাররা। অভিযোগ উঠেছে, এই এলাকায় মেঘনা গ্রুপের যেকোনো কাজ করতে গেলেই নির্দিষ্ট একটি চক্রকে চাঁদা দিতে হয়, আর সম্প্রতি চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানটির সিমেন্টবাহী একটি গাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকার বাসিন্দা মাহবুবুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র এই এলাকায় সক্রিয়। ঘটনার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরে ২০০ বস্তা ফ্রেশ সিমেন্ট নিয়ে ঢাকা মেট্রো-উ-১২-৩১১৫ নম্বরের একটি পিকআপ মেঘনা ইকোনমিক জোনের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপটি জৈনপুর এলাকায় পৌঁছালে চাঁদার দাবিতে গাড়িটি আটকে দেওয়া হয়।
চাঁদা না পাওয়ার পর সুমনের নেতৃত্বে শুভ, রাব্বী, আল আমিন, তানভীর, সজিব, সবুজ, হোসেন মোল্লা ও মাহফুজসহ ১০ থেকে ১২ জনের একটি দল দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে গাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে চালকের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও সিমেন্ট ছিনিয়ে নেওয়া হয়। এসময় চালকের চিৎকার শুনে এগিয়ে আসা ঠিকাদারি প্রতিনিধি আবু সাইদ ও মো. সোপানের ওপরও হামলা চালানো হয় বলে জানা গেছে।
এই ঘটনায় মেঘনা পাল্প অ্যান্ড পেপার লিমিটেডের এজিএম (প্রশাসন) মো. আসাদুল ইসলাম বাদী হয়ে সেদিন রাতেই সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। তবে উদ্বেগের বিষয় হলো, মামলার পরপরই আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারও প্রকাশ্যে কোম্পানির লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি মেঘনা গ্রুপের যেকোনো গাড়ি জৈনপুর এলাকায় প্রবেশ করলে প্রতি গাড়িতে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সুমন দীর্ঘদিন ধরেই একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত, যার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করে থাকে। এছাড়া তার বাড়িতে মাদকের আসর বসিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে, ২০০৭ সালে কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকা থেকে ফেনসিডিল পাচারের সময় সুমনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, যে মামলায় তাকে দীর্ঘদিন জেল হাজতেও থাকতে হয়েছিল।
মেঘনা গ্রুপের ঠিকাদারদের ভাষ্য, সরকার যখন কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পপতিদের উৎসাহিত করছে, তখন এই এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসই যেন শিল্পায়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, মামলার আসামিরা স্থানীয় থানার পুলিশ পরিদর্শকসহ একাধিক উপ-পরিদর্শক ও ফোর্স সদস্যদেরও হুমকি দিচ্ছে। হামলায় আহতদের জখমের ধরন গুরুতর বলে চিকিৎসকের সনদেও উল্লেখ রয়েছে।
ঠিকাদারি প্রতিনিধি আবু সাইদ জানান, মাদকাসক্ত ও চাঁদাবাজ সুমনের নেতৃত্বাধীন চক্রকে ইতিমধ্যে কয়েক দফায় চাঁদা দেওয়া সত্ত্বেও নতুন করে চাঁদার দাবিতে গাড়ি আটকে লুটপাট চালানো হয়েছে। তার আশঙ্কা, অব্যাহত হুমকির মুখে মেঘনা গ্রুপের নির্মাণাধীন সাইট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একই উদ্বেগ প্রকাশ করেন আরেক প্রতিনিধি মো. সোপানও, তার মতে, চাঁদাবাজদের গ্রেপ্তার না করা হলে নির্মাণকাজ সঠিকভাবে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে, আর শ্রমিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং জামিনে বেরিয়ে কেউ হুমকি-ধামকি দেওয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাহতাব/
পাঠকের মতামত:
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়াতে খসড়া বিধিমালা অনুমোদন
- কাবার সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা, জানালেন কারণ
- রিকশা থেকে প্রাইভেটকার—সড়ক ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব
- নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- ০১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- বিআইএফসির এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- তিন পাতার চুক্তিপত্রে এক লাখ টাকায় শিশু, বাবার হাতে আইফোন!
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- পে স্কেল নিয়ে বড় খবর, একসঙ্গে আসছে বেশ কয়েকটি প্রজ্ঞাপন
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- ‘দুই দিনের মধ্যে বড় কিছু ঘটবে’—সাগর-রুনি হত্যা তদন্তে চাঞ্চল্যকর দাবি
- গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ৭ বছর পর রাশেদের ভাগ্যে জিএস পদ
- ঋণখেলাপিদের জন্য সুখবর, যে সুবিধা মিলবে শুধু বড়দের
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
- অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি













