শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টানা দরপতন ও অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে বাজারে অযাচিত হস্তক্ষেপ বন্ধসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি কাজী মো. নজরুল ইসলাম, সহসভাপতি নূরুল হক হারুন, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান এবং অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ ও মানববন্ধন থেকে বিনিয়োগকারীদের পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—ডিএসইর অযাচিত হস্তক্ষেপ বন্ধ, বড় বিনিয়োগকারীদের হয়রানি বন্ধ, শেয়ারবাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, আইসিবি ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগ এবং শেয়ারবাজার উন্নয়নে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ।
মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান বলেন, দীর্ঘদিন ধরে দেশের শেয়ারবাজারে অস্থিরতা ও ধারাবাহিক দরপতন চলছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বিনিয়োগকারীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাজারের স্বাভাবিক গতি ব্যাহত করে এমন অযাচিত হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি অভিযোগ করেন, বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেই বিভিন্ন কোম্পানি ও ব্রোকারেজ হাউজে নানা ধরনের কোয়ারি, তদন্ত ও অনুসন্ধান শুরু করা হয়। কিন্তু বাজার যখন টানা নিম্নমুখী থাকে এবং বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েন, তখন সেই বিষয়টি একইভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না।
বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির দাবি জানিয়ে মহসিন খান বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার বিষয়ে কোনো একটি প্রতিষ্ঠানের একক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
এদিকে মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ পয়েন্টে নেমে আসে। এদিন মোট ৫০৬ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সোমবার সূচক ৭৯ পয়েন্ট এবং রোববার ৬৪ পয়েন্ট কমেছিল।
চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত মোট ১৭ কার্যদিবসে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র চার কার্যদিবসে ডিএসইএক্স বেড়েছে। বিপরীতে ১২ কার্যদিবসে সূচকের পতন হয়েছে এবং একদিন সূচক অপরিবর্তিত ছিল।
ফলে আগস্টের প্রায় ৭১ শতাংশ কার্যদিবসেই প্রধান সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা পতন, কমে যাওয়া লেনদেন এবং বিনিয়োগকারীদের ক্ষতির কারণে বাজারে উদ্বেগ আরও বাড়ছে।
মামুন/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন







.jpg&w=50&h=35)



