শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
নিজস্ব প্রতিবেদক: কোনো কোম্পানির আর্থিক স্বাস্থ্য যাচাই করতে শুধু আর্থিক বিবরণীতে দেখানো মুনাফার ওপর নির্ভর না করে ব্যবসার প্রকৃত অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
শনিবার (২৯ আগস্ট) ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) আয়োজিত ‘প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস’ শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন। আর্থিক বিবরণী ফরেনসিক পদ্ধতিতে পর্যালোচনার একটি বিস্তৃত কাঠামো তুলে ধরে তিনি সতর্ক করেন, কৃত্রিমভাবে তৈরি মুনাফার প্রভাব কোনো না কোনোভাবে কোম্পানির ব্যালান্স শিটে প্রতিফলিত হয়।
মাসুদ খান বলেন, ‘সংখ্যাগুলোকে ব্যবসার বাস্তব চিত্রের সঙ্গে একই গল্প বলতে হবে।’ তার মতে, কোনো প্রতিষ্ঠানের আয় নিয়ে প্রশ্ন থাকলে সেই আয় সাধারণত ব্যালান্স শিটের কোনো না কোনো জায়গায় জমা হয়। এর প্রকাশ ঘটতে পারে অতিরিক্ত দেখানো পাওনা, অতিমূল্যায়িত মজুত, মূলধনি কাজ চলমান (সিডব্লিউআইপি) হিসাবে ব্যয় পুঁজিভূত করা কিংবা দায় গোপন রাখার মাধ্যমে।
কোম্পানির আর্থিক ফলাফল কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর বিভিন্ন কৌশলের কথাও তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। এর মধ্যে আগেভাগে রাজস্ব দেখানো, বিক্রীত পণ্যের ব্যয় (সিওজিএস) বাদ দেওয়া, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চক্রাকার লেনদেন এবং বিধানের অনুপযুক্ত রিভার্সালের মতো বিষয় উল্লেখ করেন তিনি।
মাসুদ খানের মতে, এসব কারসাজি শনাক্ত করতে শুধু প্রচলিত আর্থিক অনুপাত বিশ্লেষণ করলেই হবে না। ব্যবসাটি বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তার সঙ্গে আর্থিক বিবরণীতে দেওয়া তথ্যের সামঞ্জস্যও যাচাই করতে হবে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো কোম্পানির বিক্রি যদি ৪০ শতাংশ বাড়ে, কিন্তু একই সময়ে কাঁচামালের ব্যবহার, যন্ত্রপাতির কার্যঘণ্টা, কর্মীদের বেতন এবং পরিবহন ব্যয় অপরিবর্তিত থাকে, তাহলে এই অসামঞ্জস্যের ব্যাখ্যা ব্যবস্থাপনাকে দিতে হবে। একই সঙ্গে ব্যাংক, কর কর্তৃপক্ষ ও নিরীক্ষিত আর্থিক বিবরণীতে দেওয়া তথ্যের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না, তাও সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দেন তিনি।
মূল প্রবন্ধের শেষ পর্যায়ে বিএসইসি চেয়ারম্যান বিশ্লেষক ও নিরীক্ষকদের জন্য একটি মৌলিক প্রশ্ন সামনে আনেন—‘প্রতিবেদিত মুনাফা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে নগদ অর্থ গেল কোথায়?’
তিনি বলেন, পরিচালন কার্যক্রম থেকে আসা নগদ প্রবাহের সঙ্গে সামঞ্জস্য ছাড়াই যদি কোনো প্রতিষ্ঠানের মুনাফা ধারাবাহিকভাবে বাড়তে থাকে, তাহলে সেটিকে সবচেয়ে বড় সতর্কসংকেত হিসেবে বিবেচনা করতে হবে। এমন পরিস্থিতিতে আরও গভীর তদন্ত প্রয়োজন।
ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন আইসিএবির সহসভাপতি এবং হোসাইন ফারহাদ অ্যান্ড কোম্পানির অংশীদার আসিফুর রহমান।
মামুন/
পাঠকের মতামত:
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










