ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৮:৪৩:৩৯
সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: এত দিন শুধু পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও এখন থেকে সব গ্রেডের সরকারি কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন। ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন বেতন স্কেলের আওতায় সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দিন কেবল পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। তবে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এখন সব গ্রেডের সরকারি কর্মচারীকে এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

বেতন স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন স্কেলের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীসহ অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে